বিশ্বনাথ থানায় আজ এল পুলিশঃ কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বিশ্বনাথ থানায় আজ এল পুলিশঃ কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৬:৪৪:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথ থানায় আজ এল পুলিশঃ কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই

ছবি: নিজস্ব


চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নানা ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে চলছে দেশের পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি হামলার শিকার হয়। এই হামলা থেকে বাদ যায়নি বিশ্বনাথ থানাও। ৫ই আগস্ট বিকেলে বিশ্বনাথ থানায় হামলা করে দুর্বৃত্তরা। থানা ফটকের গেইট খুলে ভিতরে প্রবেশ করে উৎশৃংখল জনতা। এসময় পুলিশ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আগেই ভাংচুর ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। মূল কম্পাউন্ড সহ অন্যান্য স্থাপনায় ও ব্যাপক ভাংচুর করা হয় এসময়। এক পর্যায়ে পুলিশ জীবন রক্ষার্থে থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। পুলিশ শুন্য হয়ে পড়ে বিশ্বনাথ থানা। পুলিশ না থাকায় ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

দেশের অদ্ভুত পরিস্থিতিতে পুলিশ দেশব্যাপী কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং বিশ্বনাথ থানায় কর্মরত সকল পুলিশ ও কর্মবিরতিতে চলে যায়। এরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে কর্মস্থলে ফেরার নির্দিষ্ট সময় বেধে দেওয়ার পরও ১০ই আগস্ট পর্যন্ত বিশ্বনাথ থানায় কর্মস্থলে কোন পুলিশ যোগদান করেননি।

রবিবার ১১ আগস্ট বিকেল ৪ ঘটিকায় সরজমিনে থানায় গিয়ে জানা যায় আজ পুলিশের কার্যক্রম চালু করার লক্ষে বিশ্বনাথ থানায় ১০-১২ জন পুলিশ যোগদান করেছেন। থানার প্রবেশ ফটকে এখনও আনসার ও সেনাবাহিনীর সদস্যরা পাহারারত রয়েছেন। তাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্বনাথ পুলিশের কর্মকর্তা থানা ইনচার্জ ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, আমরা ১০/১২ জন আজ যোগদান করেছি বাকিরাও শীঘ্রই যোগদান করবে। থানার কার্যক্রম স্বাভাবিক হতে দুই একদিন সময় লাগবে

এদিকে বিশ্বনাথ থানা ও উপজেলার সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক স্থানে বৈঠক ও সমন্বয় সভা করে তৎপরতা চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এপর্যন্ত উপজেলার কোথাও কোন সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা বা আক্রান্তের ঘটনার খবর পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ