ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০২৪/২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস'র সম্পন্ন হয়েছে।
রোববার (১১ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে'র সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদ'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ভোরের কাগজের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমেদ।
আলোচনার শুরুতে উক্তো কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম রশিদ হেলালী'কে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদানের পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন ও ভালো ফলাফল অর্জনে ভুমিকা রাখতে প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শাহআলম, প্রভাষক আরাফাত রস্তুম, ইনস্ট্রাকটর হারুনুর রশিদ, বিল্লাহ হোসেন,রফিকুল ইসলাম, মনির উদ্দিন, সহকারী শিক্ষক মাহবুবুল আলম ও শহিদ আহমদ, ল্যাব সহকারী গোলাম কিবরিয়া সাত্তার,জসিম উদ্দিন, শাহাবুদ্দিন প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




