গোয়াইনঘাটে শান্তি র ক্ষা য় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতিবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে শান্তি র ক্ষা য় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতিবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৮:২২:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শান্তি র ক্ষা য় হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতিবিনিময়

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষার্থে সকল স্তরের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ।

রোববার ১১ আগষ্ট  বিকাল ৫ টায় উপজেলার জলুর মুখ শিব মন্দিরে  এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য  শ্রী যশ মেম্বার এর  সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। 

সভায় তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এখানে উপস্থিত হয়েছি।  গোয়াইনঘাটে হিন্দু ও মুসলমান ভাই-ভাই। আমরা সবাই মিলে মিশে থাকবো। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ যদি কোন রকম সমস্যা করার সাহস দেখায় আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। কোন রকম অন্যায়কে মেনে নেওয়া হবেনা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদকে স্মরণ করে তিনি বলেন, আজকে যে পরিবর্তন এসেছে আমরা সবাই মিলে সেটা রক্ষা করবো। আপনারা সজাগ থাকবেন। কেউ অন্যায় করতে আসলে সবাই মিলে ধরে হাত -পা বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন , ১ ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ,  সাংগটনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য নুর আহমদ  দপ্তর সম্পাদক খায়রুল আমিন সহ  হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্হিত ছিলেন শ্রী নীল মনি, জগীন্দ্র নম,ডাঃ কৃন্চ নম,হরীন্দ্র নম,পরিমল নম বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের  নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ