সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ, শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ, শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৫:০৭:০৫ পূর্বাহ্ন

সিলেটের সড়কে ট্রাফিক পুলিশ, শুভেচ্ছা জানালেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


সিলেট মহানগরীর সড়কে প্রায় ছয় দিন পর দেখা মিলেছে ট্রাফিক পুলিশের। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এতে করে প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হয়েছে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পয়েন্টে অবস্থানরত ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ