তাহিরপুরে রয়েলিটি আদায় নিয়ে দুপক্ষের উ ত্তে জ না
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

তাহিরপুরে রয়েলিটি আদায় নিয়ে দুপক্ষের উ ত্তে জ না

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৮:৪৮:২০ পূর্বাহ্ন

তাহিরপুরে রয়েলিটি আদায় নিয়ে দুপক্ষের উ ত্তে  জ না

ছবি : নিজস্ব


আওয়ামী লীগের সরকার পতনের পর জেলার সবচেয়ে বড় বালু-পাথর মহাল ফাজিলপুরে রয়েলিটি আদায় এবং এই মহালের পাশের আরও দুইটি ঘাটে টোল ট্যাক্স আদায় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ইজারাদার পক্ষ এবং ছাত্র-জনতার নামে আরেক পক্ষ ওখানে মুখোমুখী অবস্থান নিয়েছে।

জানা যায়, যাদুকাটার দুইটি মহালের দুইজন ইজারাদার হচ্ছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান ও বি এনপি পন্থী  ব্যবসায়ী রতন মিয়া। এই দুইজনের নেপথ্যে আরও বেশ কিছু ব্যবসায়ী শরীক রয়েছেন। তাদের দাবি ইজারামুল্য দিয়ে রয়েলিটি আদায় করছেন। তবে অন্য পক্ষ বলছেন, এখানে অনিয়ম, জোর-জুলুম হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন (পাঁচ আগস্ট) বিকাল থেকেই এই রয়েলিটি তোলায় বিপত্তি ঘটে। ছাত্র-জনতার ব্যানারে অন্যপক্ষ অতিরিক্ত রয়েলিটি এবং জুলুম হচ্ছে দাবি করে ইজারাদারপক্ষকে তাড়িয়ে তারা অবস্থান নেয় ওখানে।

এরপর বুধবার সকালে আবার দ্বিগুণ শক্তি নিয়ে নামে ইজারাদারপক্ষ তারা পূর্বের রয়েলিটি আদায়ের স্থান থেকে সরে যাদুকাটার অন্য অংশের মিয়ারচর এলাকায় অবস্থান নিয়ে অর্থ আদায় করতে থাকে। অন্যপক্ষ (ছাত্র-জনতার নামে) অবস্থান নিয়েছে রক্তি নদীর আনোয়ারপুর ব্রিজের উপরে।  তারা এই নদী হয়ে ব্রিজের নীচ দিয়ে উজান-ভাটিতে কোন ট্রলার, বাল্কহেড, ইঞ্জিন চালিত নৌকা আসতে যেতে দিচ্ছে না। এই পক্ষ (ছাত্র-জনতা দাবিদার পক্ষ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক-সুনামগঞ্জের কাছে যাদুকাটা নদীর বালু মহাল ও টোল ট্যাক্সের নামে বেআইনি চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানকারী দুইজন হচ্ছেন- আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউছার। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহিরপুর, সুনামগঞ্জ’এর পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকার খনিজ সম্পদ বালুপাথর সমৃদ্ধ যাদুকাটা নদীর কিছু অংশকে বেআইনি ভাবে মাটি বালু আইন ২০১০/১১ প্রয়োগ করে ইজারা দেন। তাতে শুধু মাটি বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদারগণ বেআইনিভাবে বালিমিশ্রিত পাথর উত্তোলনের মাধ্যমে উচ্চহারে রয়েলিটি নিয়ে দৈনিক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ইজারাদাররা ইজারাকৃত এলাকার বাইরে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গেজেটভূক্ত এলাকায় বালিমিশ্রিত পাথর উত্তোলন করছে। নদীর পাড় কেটে গ্রাম হাটবাজার ধ্বংশ করছে। পরিবেশের ক্ষতিকর ড্রেজারের মাধ্যমে বালুপাথর উত্তোলন করছে। সরকার নির্ধারিত রয়েলিটির তিনগুণ বেশি জোর জুলুম করে আদায় হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে রক্তি নদী দিয়ে যাদুকাটা বালু-পাথর মহালে বড় বড় বাল্কহেড প্রবেশ করায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজেরও ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করা হয়।  বেআইনি কার্যক্রম প্রশাসনিকভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা ও জনস্বার্থে বালুপাথর ও নৌচলাচল বন্ধ থাকার দাবি জানোনো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকারী তাহিরপুর সদরের বাসিন্দা বাদাঘাট ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল বললেন, বালু খেকুরা নদীর  পাড় কাটতে কাটতে শত শত মানুষের বাড়িঘর নদীতে গেছে। নির্ধারিত এলাকার বাইরে গিয়েও রয়েলিটি আদায় করা  হয়, বালু-পাথর উত্তোলন হয়।  এই বেআইনি কাজ বন্ধের জন্য লিখিত দিয়েছি।

অন্যদিকে, যাদুকাটা বালু মহালের ইজারাদার রতন মিয়া বললেন, যাদুকাটার এর আগের ইজারাদার ১৬ কোটি টাকায় এক বছরের জন্য মহাল ইজারা নিয়েছিলেন। আমরা নিয়েছি ৪৪ কোটি ৫৫ লাখ টাকায়। ভ্যাট-ট্যাক্স দিতে হয় শতকরা ২৫ টাকা।আমরা বিগত বৎসরের ন্যায় সঠিক মুল্য আদায় করছি। ইজারা এলাকার বাইরে আমরা বালু তুলতে দিয়েছি এই  অভিযোগও সত্য নয়। পাড় কাটার বিরুদ্ধে কিছুদিন আগে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। বেআইনি কিছুই এখানে হচ্ছে না। 

গত পাঁচ আগস্টের পর তাহিরপুর উপজেলা  বিএনপি’র ফেরদৌস আহমদ, সাখাওয়াত হোসেন, গুলেনোর মিয়া,আবুল হুদা, দ্বীল মাহমুদ সহ অনেকেই জোর করে আমাদের ইজারাকৃত এলাকায় অস্ত্র সস্ত্র নিয়ে অবস্থান নেন। তারা ওখানে অবৈধভাবে টাকাও তুলেছে। পরে বুধবার সকালে আমরা কিছুদূর সরে গিয়ে মিয়ারচর এলাকায় অবস্থান নিয়ে রয়েলিটি আদায় করছি। কিন্তু তারা রক্তি নদী দিয়ে বাল্কহেড- নৌকা মহালে আসতে বাধা দিচ্ছে। তাতে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হয়ে পড়ছে অসংখ্য শ্রমিক। এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট আইনি সহায়তা চেয়েছি আমরা।

বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বললেন,সৈরাচার  সরকার পতনের পর ছাত্র-জনতা ফাজিলপুর বালু-পাথর মহালে গিয়ে বলেছে, আপনারা এখানে অন্যায়ভাবে জোরজুলুম করে টাকা আদায় করছেন । এটি বন্ধ করতে  হবে। ইজারাদার  তাদের কথা মেনে সাময়িক টাকা উত্তলন বন্ধ রেখেছে ।দুইদিন পর আবার টাকা তুলতে চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে মিয়ারচর এলাকায় গিয়ে সশস্ত্র অবস্থান নিয়েছে তারা। আমরা ওখানে কোন অর্থ আদায় করি নি। ছাত্র-জনতা ব্রিজের সু-রক্ষা ও অনিয়ম দুর্নীতি জুলুম ঠেকাতে আনোয়ারপুর ব্রীজে অবস্থান নিয়েছে।

এদিকে, ফাজিলপুরের খাস কালেকশন ঘাটের ইজারাদার মুহিবুর রহমান নিয়ম বহির্ভূত টোলট্যাক্স আদায়ের অভিযোগের জবাবে বললেন, আমরা চার কোটি টাকায় খাস কালেকশন ঘাট ইজারা নিয়ে টোলট্যাক্স আদায় করছি। বালু মহালে রয়েলিটি আদায় করছে অন্যরা। রয়েলিটি আদায়ের জবার মহালের ইজারাদার দিতে পারবেন। আমরা কখনোই নিয়মের বিরুদ্ধে টোলট্যাক্স আদায় করিনি।

তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বললেন, যাদুকাটা বালু মহালে দুইপক্ষ অবস্থান নিয়েছে শুনেছি। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে আমাদের।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বললেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার সুযোগে ওখানে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।


জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে