জগন্নাথপুরে ধর্মীয় সম্প্রীতি র ক্ষা য় আইনশৃঙ্খলা বিষয়ক সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

জগন্নাথপুরে ধর্মীয় সম্প্রীতি র ক্ষা য় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৯:২৫:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ধর্মীয় সম্প্রীতি র ক্ষা য় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর জগন্নাথপুর ক্যাম্পের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বিষয়ক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১২আগষ্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন, ওয়ারেন্ট অফিসার হোসেন, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমুদ্দিন, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদ, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, রানীগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মাওলানা ইসহাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, মীরপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দেব, পাইলগাঁও ইউনিয়ন নেতা সেবক রঞ্জন দে, কলকলিয়া ইউনিয়নের কমিউনিটি নেতা জীতেন দেবনাথ, রানীগঞ্জ ইউনিয়ন নেতা বিদ্যুৎ রায় প্রমুখ।

সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। দেশের স্বার্থে সেনা বাহিনী মাঠে রয়েছে। কাউকে কোন অপকর্ম করতে দেয়া হবে না। অন্তবর্তী সরকার কে সবাই সহযোগিতা করুন। দেশকে এগিয়ে নিতে হবে। তিনি জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন মহল কে সচেতনতার সহিত একযোগে  কাজ করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে