ওসমানীনগরে কাজে ফিরছে পুলিশ,ফুল দিয়ে বরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ওসমানীনগরে কাজে ফিরছে পুলিশ,ফুল দিয়ে বরণ

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৫:৩৫:১৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে কাজে ফিরছে পুলিশ,ফুল দিয়ে বরণ

ছবি: নিজস্ব


কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে সিলেটের ওসমানীনগরে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট)   শিক্ষার্থীরা ওসমানীনগর  থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জসহ  কর্মে ফিরে আসা অন্যান্য পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেয়।

এসময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জাহেদ আল হাসান,জুবেদ হোসেন জিয়া,স্নিগ্ব দাশ সিদ্ধার্থ ও শুভ চক্রবর্তীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক,রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহেদ আল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক  বলেন, ন্যায়ের পক্ষে ছাত্রদের আন্দোলনে আমাদের অনেক পুলিশ মারা যায়। আপনাদের সবার সহযোগিতায় আমাদের থানায় বা পুলিশ সদস্যদের কিছু হয়নি। অন্যান্য এলাকায় আমাদের অনেক পুলিশ মারা যাওয়া পরিবেশ পরিস্থিতির কারণে আমরা কর্মবিরতিতে ছিলাম।অতি শিগগিরই আমরা আমাদের কার্যক্রমে ফিরব। জনগনের সেবায় পুলিশ ছিল, আছে এবং থাকবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ