দেওকলস দ্বি-পাক্ষিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দেওকলস দ্বি-পাক্ষিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ সম্পন্ন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৫:৫০:৩৮ পূর্বাহ্ন

দেওকলস দ্বি-পাক্ষিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ সম্পন্ন

ছবি: নিজস্ব


বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৪ ইং এর একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১৩ আগস্ট কলেজের হল রুমে নবাগত ছাত্র ছাত্রীদের অনুষ্ঠিত হয় এই নবীনবরণ। অত্র কলেজ বিভাগের যুক্তিদ্যার প্রভাষক শরিফ উদ্দিন এর পরিচালনায় ও অত্র প্রতিষ্ঠানে সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ রহিম। দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, ফরিদ মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের  সহকারি প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। কলেজের বাংলা প্রভাষক মিম ছাবির ও স্কুলের সহকারী শিক্ষক আশফাকুর রহমান আশফাক প্রমূখ। এবং উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির  সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। 

বিজ্ঞজনেরা নবাগত শিক্ষার্থীদেরকে আন্তরিক স্বাগত জানান। অতিথিবৃন্দ তাদের আলোচনায় শিক্ষার্থীদের সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দিতে এবং লক্ষ্য স্থির রেখে পড়ালেখা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ