সিলেটে লুট হয় পুলিশের এস‌এমজি ও চায়না রাইফেল: অস্ত্র ও গু লি উ*দ্ধার শুরু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সিলেটে লুট হয় পুলিশের এস‌এমজি ও চায়না রাইফেল: অস্ত্র ও গু লি উ*দ্ধার শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৬:১০:২১ পূর্বাহ্ন

সিলেটে লুট হয় পুলিশের এস‌এমজি ও চায়না রাইফেল: অস্ত্র ও গু লি উ*দ্ধার শুরু

ছবি: সংগৃহীত


৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে পুলিশের থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ লুট করা হয়েছে। এসব অস্ত্র ও গুলি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ। 

সোমবার (১২) পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। 

উদ্ধার হ‌ওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এস‌এমজি , চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান।

এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- লুট হওয়া অস্ত্রগুলোর হিসাব এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। কাজ এখনো চলমান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ