স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাফলংয়ে বি ক্ষো ভ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাফলংয়ে বি ক্ষো ভ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৭:৫৮:২০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাফলংয়ে বি ক্ষো ভ

ছবি : নিজস্ব


অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাফলং এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আলম রানার পরিচালনায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপি নেতা মজির উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক শুক্কুর আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহেমদ, পূর্ব জাফলং যুবদল নেতা আলাল উদ্দিন, আব্দুল্লাহ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল খান, পূর্ব জাফলং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রানাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ