বিশ্বনাথ থানা ইনচার্জের সাথে ইসলামী আন্দোলন নেতাদের সাক্ষাৎ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিশ্বনাথ থানা ইনচার্জের সাথে ইসলামী আন্দোলন নেতাদের সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৯:১২:৫৬ পূর্বাহ্ন

বিশ্বনাথ থানা ইনচার্জের সাথে ইসলামী আন্দোলন নেতাদের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর সাথে মঙ্গলবার (১৩ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার নেতৃবৃন্দ।

এসময় ইসলামী দলের নেতারা দেশের সংকটময় সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এবং নিরপেক্ষতা ও জনগণের বন্ধু হয়ে পুলিশকে কাজ করার পরামর্শ দেন। বিশ্বনাথের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে থানার ওসিকে নেতৃবৃন্দ সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি, মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি, ছাত্রনেতা আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি আব্দুত তাহিদ মিয়া, সহ-সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার রুকন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মো. শাহেদ মিয়া, সহ-সভাপতি মো. খালেদ আহমদ, সাধারণ-সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ