ছবি: সংগৃহীত
নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি।
সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল জাফর মওলা চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হওয়ায় বৃহত্তর জৈন্তিয়াবাসীর পক্ষে আপনাকে (ড. ইউনূস) অভিনন্দন জানাচ্ছে। একইসাথে নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি।
তিনি বলেন,সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের মতো বিশ্বখ্যাত অর্থনীতিবিদকে পেয়ে বৃহত্তর জৈন্তিয়াবাসী শুধু গর্বিতই নয়,সম্মানিতও বটে।
তিনি আরো বলেন,‘আমরা তরুণ ও ছাত্র নেতৃত্বে বিশ্বাস করি। আমরা আশা করছি, ড. ইউনূস ও তাঁর অভিজ্ঞতার হাত ধরে বাংলাদেশের অর্থনীতি বিশ্বে অনুকরণীয় হয়ে উঠবে।’
সোমবার (১২ আগস্ট) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি জোর দিয়ে বলেছেন, বৃহত্তর জৈন্তিয়া যেখানে সব ধর্মের লোক যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে। বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে প্রশংসিত। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে।
জৈন্তাবার্তা/ মনোয়ার




