ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবিতে সিকৃবিতে মা ন ব বন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবিতে সিকৃবিতে মা ন ব বন্ধন

মো. সানোয়ার হোসেন, সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৩:১৩:০৪ পূর্বাহ্ন

ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবিতে সিকৃবিতে মা ন ব বন্ধন

ছবি: নিজস্ব


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা,  উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। এসময় দাবি মানতে ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেন তারা।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,  আমরা চারদফা দাবিতে এর আগেও ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি অথচ কর্তৃপক্ষ এগুলো মেনে নেয়ার প্রয়োজনই মনে করেনি। তাই আমরা মানববন্ধনে নেমেছি। তারা আরো বলেন,

২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ক্যাম্পাসে যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে সাধারন শিক্ষার্থীরা দায়ি থাকবে না।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে,

১) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকল সদস্যদের দলীয় ও লেজুরবৃত্তিক রাজনীতি, রাজনৈতিক ছায়াসংগঠনসহ সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২) আগামী ৭২ ঘন্টার মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে।

৩) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও আবাসিক হলে সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসিস্যার সহ প্রক্টরিয়াল বডি ও সকল প্রভোস্ট স্যারদের পদত্যাগ করতে এবং অনতিবিলম্বে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪) এ পর্যন্ত শিক্ষার্থীদের উপরে সংগঠিত হওয়া বিভিন্ন অপরাধের (হুমকি, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি, মারধর) তদন্ত সাপেক্ষে সকলকে বিচারের আওতায় আনা এবং যারা অছাত্র তাদেরকে অনতিবিলম্বে হল থেকে বহিষ্কার করতে হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ