শামীম ওসমানকে খুঁজতে সিলেটের একটি হোটেলে উৎসুক জনতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শামীম ওসমানকে খুঁজতে সিলেটের একটি হোটেলে উৎসুক জনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৬:১৭:৪৫ পূর্বাহ্ন

শামীম ওসমানকে খুঁজতে সিলেটের একটি হোটেলে উৎসুক জনতা

ছবি: সংগৃহীত


শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে সদ্য সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের নেতারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকে হন্য হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এরমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সিলেটের অন্যতম পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে অবস্থান করছেন।

বুধবার (১৪ আগস্ট) এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হয় উৎসুক জনতা। যা সামাল দিতে পরছে না হোটেল কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী এই হোটেলের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে রাধানগর  গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান  বলেন, শামীম ওসমানের অবস্থানের  বিষয়টি সঠিক না। ইতিমধ্যে সেনাবাহিনীর একজন মেজর আমাদেরকে জানিয়েছেন ভিআইপি কেউ অবস্থান করলে তাদেরকে রেন্সপন্স করার জন্য। অতএব শামীম ওসমানের ব্যাপারে গোপন করার প্রশ্নই উঠে না।

এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে  রাধানগর এলাকায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেল সামনে অতি উৎসাহীরা ভিড় জমিয়েছেন তাদেরকে চলে যাওয়ার জন্য আহবান জানিয়েছেন।

হোটেলে মহাব্যবস্থাপক আরমান খান জানান, শামীম ওসমান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে বিক্ষুব্দ জনতা রিসোর্টে ভিড় করেন। পরে সেনাবাহিনী ও জনপ্রতিনিধিরা আসলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, শামীম ওসমান আত্মগোপনের বিষয়টি সঠিক না।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ