কোম্পানীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লা*শ উ দ্ধা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লা*শ উ দ্ধা র

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৮:০৬:৩৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লা*শ উ দ্ধা র

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড় থেকে নুরজহান (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সে ঐ গ্রামের সুহেল আহমদের স্ত্রী। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম জানায়, নিহত নুরজাহানের স্বামী সুহেল আহমদের কাছ থেকে জানতে পেরেছি মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে কোন এক সময় নুরজাহান গলায় ফাঁস দেয়। রাত ২টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে নুরজাহান। পরে বাড়ির লোকজন মিলে তাকে ঝুলন্ত অবস্থা থেকে বিছানায় নামানো হয়। দুপুর ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

নিহত নুরজাহানের ভাই বিলাল জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টায় আমার বোনের স্বামী ফোন দিয়ে বলে নুরজাহান আর নাই। এ খবর শুনে আমরা সাথে সাথে সেখানে যাই। গিয়ে আমরা নুরজাহানের লাশ বিছানায় দেখতে পাই। এর আগে নুরজাহানের স্বামীর বাড়ির লোকজন ৪ লক্ষ টাকা যৌতুকের জন্য আমার বোনকে চাপ দিচ্ছিল। এ ঘটনায় আমার বোনকে আমরা স্বামীর বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এর মধ্যে আমার বোনের একটি সন্তান হয়। সন্তান হওয়ার পর কোরবানীর ঈদের পনের দিন পরে নুরজাহানের স্বামীর বাড়ির লোকজন সালিশ বিচারের মাধ্যমে আমার বোনকে তারা নিয়ে যায়। মঙ্গলবার দিনে আমার বোন খবর পাঠিয়েছিল যাতে তাকে বাপের বাড়িতে নিয়ে আসা হয়। যেদিন খবর পাঠিয়ে ছিল ঐ রাতেই তার স্বামীর বাড়ির লোকজন তাকে মেরে ফেলেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান বলেন, লাশের পোস্টমর্টেম করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ