সিলেট সদরে স্বাভাবিক হচ্ছে ভূমি অফিসের কাজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সিলেট সদরে স্বাভাবিক হচ্ছে ভূমি অফিসের কাজ

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১৪/০৮/২০২৪ ০৮:৪৮:১৯ পূর্বাহ্ন

সিলেট সদরে স্বাভাবিক হচ্ছে ভূমি অফিসের কাজ

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে মুখে ৫ই আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। বিশেষ করে চলতি মাসের ১ তারিখ থেকে ছাত্র আন্দোলনের কারণে সারাদেশের সরকারি/বেসরকারি সকল প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমের মারাত্মক প্রভাব পড়ে, এ সময় সকল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় গত ৪ আগস্ট থেকে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। সেই থেকে বন্ধ হয়ে যায় সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠান। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহন করার পর থেকে সরকারি সকল অফিস গুলোতে জনগণের আস্থা ফেরাতে নেওয়া হয়েছে নানামূখী উদ্যোগ।

সিলেট সদর উপজেলা ভূমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কথা বলছেন। উপস্থিত নাগরিকদের সামনে তুলে ধরছেন সরকারের নানামূখী পদক্ষেপের কথা। তিনি সেবা প্রাপ্তিদের আশ্বস্ত করে বলেন ভূমির সঠিক কাগজ যার ভূমি হবে তার। সঠিক কাগজপত্র বা দালিলিক প্রমান ছাড়া এখন আর কেউ অন্য মালিকের ভূমি নামজারী করে নিতে পারবে না। সরকারি নির্দিষ্ট ফি ব্যতীত, অতিরিক্ত কোন টাকা কোন কর্মচারীকে না দেওয়ার অনুরোধ করেন। কেউ যদি সরকারি ফি ছাড়া কোনো টাকা দাবি করে, তাহলে সহকারী কমিশনার ভূমিকে জানানোর জন্য আহ্বান জানান। 

দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অফিস রুম গুরে দেখা যায় সাধারণ মানুষ সেবা নিতে প্রতিটি রুমে ভীড় করছেন। ভূমি অফিসের কর্মকর্তারা হাসিমুখে দিয়ে যাচ্ছেন নাগরিকদের কাঙ্খিত সেবা। সবমিলিয়ে স্বাভাবিকভাবে পুরোদমে চলছে সিলেট সদর উপজেলা ভূমি অফিসের নিয়মিত কাজ।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের অফিস রুমে গিয়ে দেখা যায় নির্ধারিত নামজারী মামলার নিয়মিত শুনানি চলছে। অংশ নিয়েছেন অসংখ্য সেবাপ্রাপ্তিরা। এ সময় চোখে পড়ল একটি মতামত রেজিস্ট্রার বইয়ের। এর আগে ভূমি অফিসে এ রকম মতামত রেজিস্ট্রার আগে আর কখনো দেখা যায় নি। সহকারী কমিশনার ভূমি এই অফিসে যোগদান করার পর থেকে এই মতমত রেজিস্ট্রারটি খোলা হয়েছে। মূলত সাধারণ নাগরিকের সম্মানার্থে খোলা হয়েছে নাগরিক মতামত রেজিস্ট্রার। সাধারণ মানুষ এই রেজিস্ট্রারে সেবাপ্রাপ্তির বিষয়ে তাদের মূল্যবান মতামত স্বাধীন ভাবে দিতে পারবেন। পরে সহকারী কমিশনার (ভূমি) এই মতামত রেজিস্ট্রার পর্যালোচনা করেন। মতামত রেজিস্ট্রারে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে উপস্থিত সাধারণ নাগরিকদের জানান। এসময় বেশ কয়েকজন নাগরিক মতামত রেজিস্ট্রারে তাদের মূল্যবান মতামত দিতে দেখা যায়।

বুধবার ভূমি অফিসে যে সকল মানুষের নামজারী মামলার শুনানির দিন ধার্য ছিল, নামজারী মামলার শুনানিতে আসা সাধারণ বেশ কয়েকজন নাগরিকের সাথে সরেজমিনে আলাপকালে তারা জানান, বর্তমান সহকারী কমিশনার ভূমি এই অফিসে যোগদান করার পর থেকে পাল্টে গেছে ভূমি অফিসের চিত্র। আজ আমাদের নামজারী আবেদনের শুনানির তারিখ নির্ধারণ ছিল, তাই আমরা এসেছি। শুনানির সময় সহকারী কমিশনার (ভূমি) যাদের দালিলিক প্রমান যাচাই করে রেকর্ডের সাথে মিল পান সাথে সাথে তাদের নামজারীর আবেদন মঞ্জুর করে দেন। এখানে কাউকে তিনি কোনো রকমের হয়রানি করেন না। সেবা গ্রহীতারা জানান, মামলার আদেশ মঞ্জুর হওয়ার পর এসিল্যান্ড আমাদের জানান শুধুমাত্র সরকার নির্ধারিত ফি দিবেন। এর বেশি যদি কোন কর্মচারী দাবী করে সাথে সাথে আমাকে জানাবেন। মামলার আদেশের ম্যাসেজ মোবাইল ফোনে গেলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে নামজারী ফর্সাসহ ডিসিআর প্রিন্ট করতে পারবেন। যার জন্য এই কাজে জন্য আর ভূমি অফিসে আসা লাগবে না। ভূমি অফিসের সেবার মাননিয়ে একটি মতামত বই আছে। অফিসে প্রাপ্ত সেবার মান সম্পর্কে আমাদের মতামত নিজ হাতে লিখে দিয়েছি। এরকম মতামত প্রকাশ করার ব্যবস্থা এরআগে কোনোদিন ছিল না। বিশেষ করে স্যারের ব্যবহারে আমরা সন্তুষ্ট। এমন এসিল্যান্ড আমরা পেয়ে সত্যিই খুশি।

সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারিরা আছি। আমাদের উপর সাধারণ মানুষের যে সেবাপ্রাপ্তির দায়িত্ব অরর্পিত আছে, সেই সব নাগরিক সেবা দিতে আমরা প্রস্তুত। এই অফিসে কোনো নাগরিক যাতে করে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা নিয়েছি। অফিসের প্রতিটি স্টাফকে এই বিষয়ে অবগত করেছি। আমার ভূমি অফিসটি বিভাগীয় সদর উপজেলা হওয়ায়, নামজারী আবেদনর চাপ অনেক বেশি। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের আগে মামলা নিষ্পত্তি করি। বর্তমানে আমার অফিসে ভূমিকুঞ্জ নামের আরো একটি নতুন অফিস খোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমরা নাগরিক সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ