বিভেদ নয় ঐক্যের প্রয়োজন অবস্থান কর্মসূচীতে হাকিম চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিভেদ নয় ঐক্যের প্রয়োজন অবস্থান কর্মসূচীতে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৮:০১:২৪ পূর্বাহ্ন

বিভেদ নয় ঐক্যের প্রয়োজন অবস্থান কর্মসূচীতে হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সাবেক জেলা বিএনপি'র সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠন। তাই এই সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রতিযোগিতা থাকতে পারে,প্রতিহিংসা বিভেদ ও বৈষম্যের কোন স্থান নেই।দীর্ঘ ১৮ বছর দলটি দেশের ক্ষমতায় না থাকলেও দলের নেতাকর্মীদের মাঝে কোন বিভেদ ও ভাঙ্গনের সৃষ্টি হয়নি। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বৃহস্পতিবার ১৫ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও পতনের পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু বর্তমান সময়টা আমাদের জন্য খুবই পরিক্ষিত সময়,আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী।ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী বিএনপি জনগণের ও গণ মানুষের সংগঠন তা আমাদের সকলকে কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।কোনভাবেই দলে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না, ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গণতন্ত্রের মা,সাবেক তিনবারের প্রধান প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশের আকাশ ও মাটিতে গণতন্ত্রের সু-বাতাস বইছে।মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মানুষ এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। দেশের জনগণ এখন গণতন্ত্রে বিশ্বাসী সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশে আগমনের অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ মনে করে তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তারেক রহমান ইনশাআল্লাহ বীরের বেশে দেশে ফিরবেন।

এছাড়া তিনি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও সকল পর্যায়ের নেতৃবৃন্দের স্বৈরাচার সরকারের পতনে অগ্রণী ভূমিকা রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ফ্যসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সকাল ১১টায় গোয়াইনঘাট  উপজেলা কেন্দ্রীয়  শহীদ মিনার সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে  খন্ড খন্ড মিছিল  করে অংশ নেয় নেতাকর্মীরা। বিকাল ২ টা পর্যন্ত কর্মসূচিতে  সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহনে জনতার ঢলে গনজোয়ার সৃষ্টি হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।

উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ওসমান গনি, সাবেক সহ সভাপতি মদরিস আলী,  এসময় অন্যানদের মধ্যো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি , হাজী ফখরুল ইসলাম,  সহ সভাপতি ওসমান গনি মেম্বার,  সহ সভাপতি   আং মালিক, সহসভাপতি   জালাল উদ্দিন,  যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক  জয়নাল আবেদীন,উপজেলা বিএনপি'র সদস্য,শাহেদ আহমদ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী,  ,  উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান,  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খালেদ আহমদ, জাহিদ খাঁন,  উপজেলা বিএনপির  ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া ছাত্তার,সদস্য সচিব সাহাব উদ্দিন শিহাব,  উপজেলা  উপজেলা শ্রমিক দলের সভাপতি আং জলিল,সাধারণ সম্পাদক আং ছালাম,   উপজেলা বিএনপির সদস্য সাহেদ আহমেদ মেম্বার, উপজেলা ছাত্র দলের আহবায়ক এড সাহেদ আহমেদ , সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক রাসেল আহমেদ, সদস্য সচিব মুসলিম উদ্দিন, প্রমুখ সহ উপজেলার প্রত্যোক  ইউনিয়ন বিএনপির  সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ