ছবি: নিজস্ব
দীর্ঘদিন পর উৎসাহ উদ্দীপনায় গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশাল মিছিলে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট ) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে বিশাল মিছিলে অংশগ্রহণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উদ্যাপন করেছে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচি শেষে কেক কাটা অনুষ্ঠানে
গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার ও জাহাঙ্গীর হোসেন, মিনহাজ সামশী, জাবের হাবিব, বক্কর, সেলিম ইকবাল তামীম, লিয়াকত, নাজমুল, সুমন, ফয়ছল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক এবাদুর রহমান বিলাল আহমদ ফরহাদ আহমদ ইমাম ফেরদৌস ডালিম এম লিয়াকত হোসেন মিজানুর রহমান মিজান সাত্তার আহমেদ সাদি হোসেন জালাল আহমদ শাহ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




