সুহেল চৌধুরীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাক্ষাৎ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সুহেল চৌধুরীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৮:৫৫:৪৮ পূর্বাহ্ন

সুহেল চৌধুরীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাক্ষাৎ

ছবি: নিজস্ব


দেশের চলমান পরিস্থিতিতে থেমে না থেকে প্রতিদিন অফিস করছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সরকার পতনের পর নানা সদস্যায় জর্জরিত উপজেলা পরিষদের প্রশাসনিক দপ্তরগুলো। ব্যাপক ভাংচুর করা হয় বিভিন্ন অফিসের আসবাবপত্র। এখনো বিভিন্ন অফিসে দেখা পাওয়া যাচ্ছেনা সরকারী কর্মকর্তাদের কিন্তু সকল প্রতিকূলতা কাটিয়ে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

বৃহঃস্পতিবার ১৫ আগস্ট দুপুরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ তার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেখা পাওয়া যায় এমন চিত্রের। এসময় দাপ্তরিক বিভিন্ন কাজ করতেও দেখা যায় তাকে। সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন; দেশের এবং জনগণের কথা মাথায় নিয়ে ঘরে বসে না থেকে অফিসের চলমান কাজগুলো করে যাচ্ছি। এটা করা আমার দায়িত্ব।দেশের নাজুক পরিস্থিতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল অপকর্ম থেকে নিজেকে দুরে রাখার আহবান জানান তিনি।

এসময় উপিস্থত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আব্দুল করিম ও ছালেক উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ