মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে ২২ দিন ধরে নি খোঁ জ ছাত্র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে ২২ দিন ধরে নি খোঁ জ ছাত্র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ০৩:০৮:২০ পূর্বাহ্ন

মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে ২২ দিন ধরে নি খোঁ জ ছাত্র

ফাইল ছবি


মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক মাদ্রাসাছাত্র। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১২ দিন আগে (৪ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম খালিছ মিয়া (১৯)। তিনি ছাতক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। খালিছ মিয়া ছাতক উপজেলার ভুরাইয়া এম এম কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। 

বাবুল মিয়া জানান, গত ২৭ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তার ছেলে খালিছ। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। 

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ