দক্ষিণ সুরমার যুবক পাঁচ আগস্ট থেকে নি খোঁ জ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমার যুবক পাঁচ আগস্ট থেকে নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৩:৩১:২৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার যুবক পাঁচ আগস্ট থেকে নি খোঁ জ

ছবি: সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পতনের পর বিকালে বিজয় মিছিলে গিয়েছিলেন মো. শাহজাহান আহমদ (২৬) নামের দক্ষিণ সুরমার এক যুবক। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক। কিন্তু সেদিন তিনি নিখোঁজ হয়ে যান। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।

জানা যায়, ৫ আগস্ট বিকালে  সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা ঘেরাও করে ছাত্র-জনতা। সে সময় চারজনকে আটক করে থানা কম্পাউন্ডে নেয় পুলিশ। এরপর থেকে শাহজাহান নিখোঁজ। তিনি মৌলভীবাজারের ছনকাপন গ্রামের হারুছ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় থাকেন।

পরিবারের লোকজন খোঁজ করেছেন থানায়। ফেসবুকেও ছবি পোস্ট করে তার সন্ধান করছেন। কিন্তু শনিবার (১৭ আগস্ট) পর্যন্তও তার খোঁজ মিলেনি।

শাহজাহানের পরিবারিক সূত্র জানায়, চার বোন ও ৭ ভাইয়ের মধ্যে শাহজাহান সপ্তম। তার ছয় বছরের এক ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন ঘরে। তিনি দক্ষিণ সুরমার চন্ডিপুল স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। হাসিনার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে বিজয় মিছিলে যান শাহজাহান। দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশ তাকে আটক করে বলে জানতে পারি। একটি ভিডিও চিত্রে তাকে দেখা গেছে। এরপর থেকে তার কোনো হদিস মিলছে না। ছাত্র-জনতার তোপের মুখে ওইদিন পুলিশ থানা কম্পাউন্ড ছেড়ে চলে যায়। তখন খালি থানা কম্পাউন্ডে তাকে খুঁজতে গিয়েও পাওয়া যায়নি। গত কয়েকদিন থেকে পুলিশি কার্যক্রম চালু হলে চন্ডিপুল অটোরিকশা স্ট্যান্ডের নেতৃবৃন্দ তার খোঁজে থানায় যান। কিন্তু কোনো তথ্য পাননি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, শাহজাহানের খোঁজে চন্ডিপুল অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মাহমুদ হোসেনসহ নেতৃবৃন্দ থানায় এসেছিলেন। থানাহাজতসহ সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছি তাদের। তাছাড়া ৫ আগস্ট রাতে সব পুলিশ থানা ছেড়ে চলে যায়। ওইদিন আটকের কোনো ঘটনা ঘটেনি। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ