গ্রে ফ তা রের আ*তঙ্কে মৌলভীবাজার আওয়ামী লীগ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

গ্রে ফ তা রের আ*তঙ্কে মৌলভীবাজার আওয়ামী লীগ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৪ ০৩:৪০:১৪ পূর্বাহ্ন

গ্রে ফ তা রের আ*তঙ্কে মৌলভীবাজার আওয়ামী লীগ

ফাইল ছবি


৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও  শেখ হাসিনার দেশত্যাগের পর এই পরিস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছে মৌলভীবাজারের আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। নেতাদের পাশাপাশি তাঁদের কাছের অনুসারীরাও মোবাইল বন্ধ রেখেছেন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কর্মীরা। অনেকেই রয়েছেন গ্রেফতার আতঙ্কে।

সরকার পতনের পর থেকে মৌলভীবাজারে এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের হয়েছে। মামলা গুলোতে মৌলভীবাজার জেলা আওয়মী লীগের শীর্ষ নেতারাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসামি হয়েছেন।

মামলা গুলোতে সাবেক এমপি জিল্লুর রহমান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রভাবশালী নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন প্রায় ৬ শতাধিকের মতো। তবে এসব মামলায় মৌলভীবাজারে কোন নেতা এখনও গ্রেফতার করা হয়নি।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ: