ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নারী ফুটবল বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০৬:৩২:১৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ছবি: সংগৃহীত


নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।

বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে। রোববার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা। এবারের বিশ্বকাপের আগে দুইবার অংশ নিয়ে সাত ম্যাচ খেলে স্রেফ একটিতে জয় পায় স্পেন। গতবার শেষ ষোলোয় খেলা ছিল তাদের সেরা সাফল্য। এবার সাত ম্যাচের ছয়টি জিতে বিশ্বকাপ নিয়ে ফিরল তারা।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক