লঙ্কান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ক্যান্ডি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

লঙ্কান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ক্যান্ডি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ১০:২৪:০৪ AM

লঙ্কান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ক্যান্ডি

ছবি: সংগ্রহীত


লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার চ্যাম্পিয়ন হিসেবে নতুন দল আসবে এটা আঁচ করা গেছিলো আগেই। কারণ ডাম্বুলা অরা আর বি-লাভ ক্যান্ডি দুই দলই যে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল। আর সে সেখানে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নের জায়গায় নিজেদের লেখালো ক্যান্ডি।


প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে ডাম্বুলা অরাকে ৫ উইকেট আর ১ বল হাতে রেখে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি।


এটি ছিল লিগের চতুর্থ আসর। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিনটি সংস্করণেই (২০২০, ২০২১ এবং ২০২২) জাফনা কিংস ট্রফি জিতেছে। প্রথমবার ঘটল ব্যতিক্রমী ঘটনা।


টস জিতে প্রথমে ব্যাট করে ডাম্বুলা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে খেলেন ৪০ রানের ইনিংস।


এছাড়া সাদিরা সামারাবিক্রমা করেন ৩৬ রান (৩০ বল) এবং কুশল পেরেরা অপরাজিত ৩১ রান (২৫ বল) করেন। ক্যান্ডির হয়ে ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।


লক্ষ্য তাড়া করতে নেমে ক্যান্ডি ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে নেয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান (৩৭ বল) করেন কামিন্দু মেন্ডিস। ডাম্বুলার হয়ে নুর আহমেদ দারুণ বোলিং করে ৩ উইকেট নেন।


ক্যান্ডির শুরুটা ভালো ছিলনা। মোহাম্মদ হ্যারিস (২৬ রান) এবং মেন্ডিস প্রথম উইকেটে ৪৯ রান যোগ করেন। মাত্র ৬ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন মেন্ডিস। ৩৭ বলে ৪৪ রান করেন তিনি।


এদিকে, উইকেটরক্ষক দিনেশ চান্ডিমাল ২৪ রানে আউট হন এবং চতুরাঙ্গা ডি সিলভা শূন্য রানে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। শেষ পর্যন্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৫*) ও আসিফ আলি (১৯) জয়ের দিকে নিয়ে যান দলকে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত