দেশে ফিরলেন সাকিব
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

দেশে ফিরলেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১২:৩১:২৫ PM

দেশে ফিরলেন সাকিব

ছবি: সংগ্রহীত


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বাণিজ্যিক কাজ শেষ করে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সোমবার (২১ আগস্ট) বিকেলে এশিয়া কাপের দলে যোগ দিতে দেশে ফিরেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ দুই খেলাতেই দলকে নেতৃত্ব দেবেন তিনি।


সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সে খেলেছেন। সেখানে সাফল্যও পেয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু দুই কোয়ালিফায়ার ম্যাচেই হেরে যাওয়ায় ফাইনালে খেলা হয়নি সাকিব ও তার দলের। 


লঙ্কান লিগের নিজেদের শেষ ম্যাচ শেষ করে আরব আমিরাতে যান সাকিব। সেখানে রোববার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। আজ ফিরলেন দেশে। 


তবে এশিয়া কাপের ক্যাম্পে সাকিব কবে যোগ দেবেন তা নিশ্চিত হওয়া যায়নি। এশিয়া কাপের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা এরই মধ্যে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনেকগুলো সেশন করে ফেলেছেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত