আমি বেঁচে আছি :হিথ স্ট্রিক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

আমি বেঁচে আছি :হিথ স্ট্রিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০২:৩৭:৩৭ AM

আমি বেঁচে আছি :হিথ স্ট্রিক

ছবি: সংগ্রহীত


সকাল থেকেই শুনা যাচ্ছিলো জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মারা গেছেন। আর এই খবর প্রকাশের চার ঘন্টার মাথায় স্ট্রিক নিজেই বললেন, আমি বেঁচে আছি।


সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে স্ট্রিকের মৃত্যুুর গুজবটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওলোঙ্গা সেই টুইট মুছে নতুন করে টুইটে নিশ্চিত করেছেন, মারা যাননি স্ট্রিক।


ওলোঙ্গা নতুন টুইটে লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত হয়েছে। আমি মাত্র তার কাছ থেকেই শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন। তিনি ভালোভাবেই জীবিত আছেন, বন্ধুরা।’


স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেছিল রয়টার্স, গার্ডিয়ানের মতো বড় বড় সংবাদমাধ্যম। এরপর যখন জানা যায়, স্ট্রিক বেঁচে আছেন; বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। স্ট্রিক নিজেই নিশ্চিত করেন, তিনি মারা যাননি।


‘টাইমস অব ইন্ডিয়া'র সঙ্গে আলাপে স্ট্রিক বলেছেন, ‘এটা খুবই নির্বুদ্ধিতা, বিদ্বেষপূর্ণ গুজব। এই বিষয়টি যাচাই করা এবং এতে সাহায্য করায় ধন্যবাদ। এটি পুরোপুরিই একটি গুজব।’


ভারতীয় পত্রিকা মিড ডে স্বয়ং স্ট্রিককে উদ্ধৃত করে জানিয়েছে, বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। নিজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়াটাকে দুঃখজনকও বলেছেন স্ট্রিক।


হোয়াটসঅ্যাপ বার্তায় মিড ডেকে স্ট্রিক বলেন, ‘এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে সূত্র এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।’

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত