এশিয়া কাপ: সবার আগে পাকিস্তান গেল নেপাল
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ AM

এশিয়া কাপ: সবার আগে পাকিস্তান গেল নেপাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৩ ০৫:১৮:৩৭ AM

এশিয়া কাপ: সবার আগে পাকিস্তান গেল নেপাল

ছবি: সংগৃহীত


৩০ আগস্ট করাচিতে এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে সবার আগে পাকিস্তান সফরে গেল নেপাল ক্রিকেট দল। নে

পাল ক্রিকেট দল করাচি বিমানবন্দরে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।

নেপালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সন্দীপ লামিচান। তার পারফরম্যান্সের ভিত্তিতেই এশিয়া কাপে প্রথমবার সুযোগ পেয়েছে নেপাল; কিন্তু গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় আগামী রোববার তাকে আদালতে হাজির হতে হবে। যে কারণে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি তিনি। মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজার প্রদীপ মাজগাইয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যেহেতু লামিচানের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে, তাই এখন সে আমাদের সঙ্গে যাচ্ছে না।’

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত