অবসর নিয়ে ভাবছেন না মেসি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

অবসর নিয়ে ভাবছেন না মেসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৩:১৭:৪৩ AM

অবসর নিয়ে ভাবছেন না মেসি

ছবি: সংগৃহীত


লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। উয়েফার এবারের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে শীষ তিনেও আছেন তিনি।

এদিকে এ পুরস্কার ছাড়াও এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছেন মেসি। তাই লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার। তবে সব চাওয়া পূরণ হলেও এখনই বিদায় বলছেন না তিনি।

অ্যাপল টিভি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি করে যদি বলি আমি এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না। আমি খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।

’ তিনি বলেন, ‘আমি জানি না এভাবে কতদিন খেলব। তবে যতদিন পারবো তার সুবিধাটা অবশ্যই নিতে চাইব। আর সেটা সম্ভব হবে যতদিন সুস্থ থাকব। তার পর দেখা যাবে। কারণ, পরে এসব নিয়ে বিশ্লেষণ এবং বেছে নেওয়ার সময় পাওয়া যাবে।’ তার কথা, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যতটুকু বাকি আছে উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক; কম কিংবা বেশি। উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্ত। কারণ এটা আর কখনও ফিরে আসবে না এবং পরে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপও করতে চাই না।’

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত