নভেম্বরে ভারতে আসছেন নেইমার
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ AM

নভেম্বরে ভারতে আসছেন নেইমার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ১২:৪২:৩৩ PM

নভেম্বরে ভারতে আসছেন নেইমার

ছবি: সংগ্রহীত


সম্প্রতি ক্লাব পালটে পিএসজি থেকে সৌদি আরবের আল হিলালে গেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এখনও অভিষেক হয়নি সেখানে। এরই মাঝে খবর এলো এবার আমাদের প্রতিবেশী দেশ ভারতে আসছেন তিনি। সেটাও খেলোয়াড় হিসেবে, মুম্বাই এফসির বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। অবশ্য যদি তিনি ফিট থাকেন এবং সফরের দলে তাকে রাখা হয়।


সব ঠিক থাকলে আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে নেইমারদের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি।

নেইমারের দল যখন ভারতে যাবে, তখন সেখানে থাকবে ক্রিকেট উন্মাদনা। কারণ, অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতের মাটিতেই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। মুম্বাই এফসি এবং আল হিলাল ম্যাচের পরদিনই কলকাতায় বিশ্বকাপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।


চ্যাম্পিয়ন্স লিগের সূচি অনুযায়ী, ঘরের মাঠে ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইরানের নাসাজি। ৩ অক্টোবর উজবেকিস্তানের নমঙ্গনে সে দেশের ক্লাব নাভবাহরের বিপক্ষে খেলবে মুম্বাই।


২৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে নেইমারের আল হিলালের বিপক্ষে তারা মাঠে নামবে। সেই ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদে।


এরপরই ৬ নভেম্বর ভারতের পুনেতে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে নেইমারের আল হিলাল। সৌদি আরবের শীর্ষ ক্লাবটিতে আরও আছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো, সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচ, চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনালদোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার রুবেন নেভেস, সার্বিয়ার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা ম্যালকম।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত