এশিয়া কাপ: নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

এশিয়া কাপ: নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৩:০৭:১৫ AM

এশিয়া কাপ: নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব

ছবি: সংগৃহীত


দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী ৩০ আগস্ট পাকিস্তানে পর্দা উঠবে এশিয়া কাপের। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। প্রস্তুতি নিচ্ছে শিরোপার মিশনেও।

এশিয়া কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ দলও। স্কোয়াড ঘোষণার পর মিরপুরে এতদিন টাইগারদের প্রস্তুতি ক্যাম্প ছিল। নিজেদের সর্বোচ্চ ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। 

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশছাড়ার আগে শনিবার মিরপুরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। 

এ সময় সাকিবের কাছে এশিয়া কাপে নিজেদের পরিকল্পনা জানতে চান সংবাদকর্মীরা। সাকিব বলেন, এশিয়া কাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়। আমরা প্রতিটি ম্যাচ আলাদা আলাদা করে টার্গেট করব। ওয়ান বাই ওয়ান জয়ের পরিকল্পনা। 

এ সময় সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা ভালো রান পায়। এবারও তেমন কিছুই হবে। এ জন্য বেশ চ্যালেঞ্জ থাকবে বোলারদের সামনে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এ জন্য আমাদের আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ফাইনালের জন্য ১৮ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ আগস্ট ক্যান্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকার মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। ‘এ’ গ্রুপে এ দুই পরাশক্তির সঙ্গে আছে নেপাল।


এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত