আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন

আন্দোলনে গুলি চালানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি:সংগৃহীত


ফেনীতে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

ওসমান গনি লিটন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক। 

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস  বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, গুলি চালানো ব্যক্তি ছিলেন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন। মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা