ইতালি ছেড়ে সৌদির নতুন কোচ মানচিনি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ AM

ইতালি ছেড়ে সৌদির নতুন কোচ মানচিনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ১২:১৭:৪১ PM

ইতালি ছেড়ে সৌদির নতুন কোচ মানচিনি

ছবি: সংগ্রহীত


ইতালিতে চাকরি ছাড়া নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল সৌদি আরবের কোচ হতে যাচ্ছেন রবার্তো মানচিনি। আর শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। ইতালি ছাড়ার মাত্র ১০ দিনের ব্যবধানে নতুন চাকরি হাতে পেয়েছেন।


চার বছরের চুক্তিতে সৌদি আরবের ডাগআউটে থাকবেন ৫৮ বছর বয়সী এই কোচ। ইতালিয়ান গণমাধ্যমের মতে, বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। 


সৌদি ফুটবল ফেডারেশনের প্রকাশ করা এক ভিডিওতে এই কোচ বলেন, ' আমি ইউরোপে ইতিহাস গড়েছি, এখন সৌদির হয়ে ইতিহাস গড়ার পালা।


সৌদি আরবের কোচ পদে প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ' 

'আমি বিশ্বাস করি নতুন একটি দেশে ফুটবলের অভিজ্ঞতা নেওয়ার দারুণ একটি সুযোগ এটি, বিশেষ করে এশিয়ার মতো মহাদেশে যেখানে ফুটবলের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। সৌদি প্রো লিগে শীর্ষ খেলোয়াড়দের উপস্থিতি জাতীয় দলের উন্নতির সম্ভাবনাকে ইঙ্গিত করে। '


২০১৮ সালে ইতালির কোচের দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। দুই বছর পর তার অধীনেই ইউরো চ্যাম্পিয়ন হয় আজ্জুরিরা। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বরেকর্ডও গড়ে। কিন্তু তারপরও খেলতে পারেনি ২০২২ বিশ্বকাপে।


সৌদি আরবের ডাগআউটে মানচিনির অভিষেক হবে আগামী ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে। চার দিন পর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তার শিষ্যরা। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত