বাড়ি থেকে আওয়ামী লীগ সহসভাপতি আটক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বাড়ি থেকে আওয়ামী লীগ সহসভাপতি আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৮:০০:০৮ পূর্বাহ্ন

বাড়ি থেকে আওয়ামী লীগ সহসভাপতি আটক

আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বাদশা


র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর হাতে আটক হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বাদশা। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে র‍্যাবের একটি দল তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে। 

র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল নোমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে সহিংসতার মামলা রয়েছে। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: