আর্জেন্টিনার সব কিছুই ভিন্ন : জামাল ভূঁইয়া
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ AM

আর্জেন্টিনার সব কিছুই ভিন্ন : জামাল ভূঁইয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৯:৪৫:৩১ AM

আর্জেন্টিনার সব কিছুই ভিন্ন : জামাল ভূঁইয়া

ছবি: সংগৃহীত


জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরুর দশ দিনেরও বেশি হচ্ছে। আজকের (বৃহস্পতিবার) অনুশীলন সেশনটা ছিল ভিন্ন আমেজের। এদিনই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সুদূর আর্জেন্টিনা থেকে প্রায় দেড় দিন ভ্রমণের পর একদিন বিশ্রাম নিয়েই পূর্ণাঙ্গ অনুশীলনে জামাল।

জামালের এই নিবেদনের প্রশংসা ঝরেছে জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক হাসান আল মামুনের কণ্ঠে, ‘জামাল অনেক জার্নি করে এসেছে। প্রথমেই তাকে কোচ জিজ্ঞেস করেছিল আজকের অনুশীলনে আসবে কিনা। সে বলেছে পূর্ণাঙ্গ অনুশীলনই করবে। এতে কোচ ও আমরা খুবই খুশি হয়েছি।’

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুশি অধিনায়ক জামালও। তিনি বলেন, ‘আমারও ভালো লাগছে। দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছি। আজ অনুশীলন করলাম।’

জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের ক্লাব সোল দা মায়োর হয়ে খেলছেন। মাত্র একটি ম্যাচ খেলেই বাংলাদেশে এসে পড়েছেন। সেই ম্যাচ খেলা ও সপ্তাহখানেক আর্জেন্টিনা থাকার অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, ‘সেখানে সব কিছুই ভিন্ন। খাবার, মানুষ, আবহাওয়াও ভিন্ন। এখন সেখানে শীত। খেলার ধরনেও ভিন্নতা রয়েছে। তবে আমি সেটা উপভোগ করেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করেছি।’

সোল দা মায়োতে জামালের অভিষেকই হয়েছে অধিনায়কত্ব দিয়ে। এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি সেখানে নতুন খেলোয়াড়। ক্লাব সভাপতি আমাকে অধিনায়ক দিয়েছে। আমি এতে খুশি।’

আর্জেন্টিনা অধ্যায় আগামী কয়েকদিন দূরে ঠেলে জামালের মনোযোগ এখন আফগানিস্তান ম্যাচে। ৪ ও ৭ সেপ্টেম্বর কিংস অ্যারেনায় দুটি ম্যাচ। এই দুই ম্যাচ ও প্রতিপক্ষ সম্পর্কে জামালের পর্যবেক্ষণ, ‘আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে, ফলে তারা অবশ্যই ভালো দল। আর খেলা যেহেতু আমাদের মাঠে, এটি আমাদের জন্য ইতিবাচক। ’

বাংলাদেশ সাফে দুর্দান্ত ফুটবল খেলেছিল। সাফের পর আবার মাঠে নামছে বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে চান অধিনায়ক, ‘সাফে আমরা ভালো খেলেছিলাম। এখানেও চেষ্টা করব সেই রকম খেলতে।’

এম সি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত