বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জো রদা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জো রদা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১২:২৯:২৪ অপরাহ্ন

বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জো রদা র

ছবি : সংগৃহীত


আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ চিত্র দেখা যায়। বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সেনাবাহিনী। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছে তারা। সরজমিনে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেনাবাহিনী।এই কনক্রিটের প্রতিবন্ধকের সামনে আবার কাঁটাতারের ব্যারিকেড দিতে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন করে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্রজনতা। রাত ৮টার দিকে তাদের মধ্যে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেন। একাংশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টাও করে। একপর্যায়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্র্যানেড সাংবাদিকসহ কয়েকজন আহত হন। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী