দুই সন্তান’ নিয়ে জন্মদিনের কেক কা ট লে ন পরীমনি
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ AM

দুই সন্তান’ নিয়ে জন্মদিনের কেক কা ট লে ন পরীমনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৮:১৯:০৪ AM

দুই সন্তান’ নিয়ে জন্মদিনের কেক কা ট লে ন পরীমনি

ছবি : সংগৃহীত


ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি দেখতে দেখতে ৩২ টি বসন্ত পার করলেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলোচিত এই নায়িকার জন্মদিন। জনপ্রিয় নায়িকা পরীমণি দেখতে দেখতে ৩২ টি বসন্ত পার করলেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলোচিত এই নায়িকার জন্মদিন।

গত বছর নানার মৃত্যু হয়। নানাই তার সব। আজ নানা নেই, তাই পরীর জন্মদিনে আনন্দ আর চাকচিক্যের দেখা নেই। সাদামাটা জন্মদিন পালন। তাই কিছু কাছের মানুষ আর দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন অভিনেত্রী।

তবে শুধু দুই সন্তান ও কাছের মানুষই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার এক কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরীমনি। ভক্তদের নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানা ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই  ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,