সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৫:৪৮:১৩ পূর্বাহ্ন

সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর

ছবি : সংগৃহীত


শনিবার (২৬ অক্টোবর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪’ এর পুরস্কার বিতরণী ও সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

চরমোনাই পীর বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নানা সিন্ডিকেটের অপতৎপরতা বাংলাদেশের সংকটকে ঘনীভূত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শহরগুলোতে তীব্র যানজট, পতিত স্বৈরাচার সরকারের দোসরদের একের পর এক চক্রান্ত বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে।’ অন্তর্বর্তী সরকারসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।‌

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমাদ মানসুর, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক ফয়জুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক আশিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, মাইমুন ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী