শান্তিগঞ্জে মাফিয়া চক্রের ১ সদস্যকে জেল হাজতে প্রেরণ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মাফিয়া চক্রের ১ সদস্যকে জেল হাজতে প্রেরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মাফিয়া চক্রের ১ সদস্যকে জেল হাজতে প্রেরণ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় মানবপাচারকারী মাফিয়া চক্রের ১ সদস্য আশরাফ মিয়াকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৮ আগস্ট সোমবার বিজ্ঞ আদালত এই রিমান্ড মঞ্জুর করার পর শান্তিগঞ্জ থানা পুলিশ ৩০ আগস্ট বুধবার আসামীকে ৩ দিনের রিমান্ডে আনার পর শনিবার বিকালে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বিগত ১৬ আগষ্ট ২০২৩ ইং তারিখে দরগাপাশা ইউনিয়নের মৃত আব্দুল হান্নান চৌধুরীর ছেলে কামরান আহমদ চৌধুরী বাদী হয়ে আসামপুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আশরাফ মিয়া,আশরাফ মিয়ার মেয়ে পপি আক্তার, জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল মিয়া,মেয়ে সাবিনা বেগম, স্ত্রী শিবলী বেগম,আসামপুর গ্রামের আশিক মিয়ার ছেলে এনাম তালুকদার, এনাম তালুকদারের স্ত্রী ছাবিহা বেগম, ছেলে জাবির,কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার মারফত সাহার ছেলে মোহাম্মদ সাহাকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মানবপাচার পাচার দমন ও প্রতিরোধ আইন ২০১২ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৭৮/২০২৩।

এই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বিগত ১৬ আগস্ট রাতে আশরাফ মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করে থানা পুলিশ। পরবর্তীতে থানা পুলিশ বিজ্ঞ আদালতে আসামীর বিরুদ্ধে রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভোক্তভোগী মামলার বাদী কামরান মিয়ার কাছ থেকে জানা যায়, আসামপুর গ্রামের এনাম তালুকদার অবৈদ পথে লিবিয়া গিয়ে মাফিয়া চক্রের সাথে যোগসূত্র করে ইউরোপের দেশ ইতালী পাঠানোর কথা বলে শান্তিগঞ্জ,দিরাই জগন্নাথপুর সহ বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক ছেলেকে লিবিয়া নিয়ে বিভিন্ন কায়দায় নির্যাতন চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এনাম তালুকদার ও তার সহযোগীরা।

বিগত ২ বছর আগে এনাম ও তার সহযোগী আসামীদের সাথে ৭ লক্ষ টাকায় চুক্তি করে নগদ ৭ লক্ষ টাকা নিয়ে কামরান চৌধুরীর ছেলে সাফুওয়ান আহমদ চৌধুরীকে ইতালী নেওয়ার কথা বলে প্রথমে লিবিয়া নেয় মাফিয়া এনাম। লিবিয়া নেওয়ার পর কয়েকবার তাকে বিভিন্ন টর্চার সেলে আন্ডার গ্রাউন্ডে ঢুকিয়ে দেশের বাড়ীতে ভিডিও কল দিয়ে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় কামরান চৌধুরীর কাছ থেকে। ২ বছর পর তাকে ইতালী পাঠাতে না পারায় ছেলেকে ফিরে ফেতে এবং মাফিয়া চক্রের সদস্য এনাম তালুকদার,তাহার স্ত্রী ছাবিহা বেগম,ছেলে জাবিরকে ইন্টারপোলের মাধ্যমে দেশের মাটিতে এনে এবং বাংলাদেশে অবস্থানকারীদের খোঁজে বের করে ফাঁশির কাষ্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান কামরান চৌধুরী।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: খালেদ চৌধুরী বলেন, ৩ দিনের রিমান্ড শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামীর কাছ থেকে পাওয়া প্রাথমিক বিষয় সম্পর্কে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।


এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক