জামালগঞ্জে মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৮:৩০:১৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ


সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ- গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ পিএফজির উদ্যোগে প্রশাসনের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজির সদস্য অঞ্জন পুরকায়স্থ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রজেক্টের মাঠ সমন্বয়ক কুদরত পাশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।

স্বাগত বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু আচার্য্য শম্ভু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সঞ্জিব বরুয়া, নয়াহালট জামে মসজিদের ইমাম দিলোয়ার হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম সামছুল হক, উপজেলা কুষি অফিসার মো. আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার মো. কামরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম সামছুল হক।

সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সদস্যগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা একত্রে যে শান্তি-সম্প্রীতির কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। জামালগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে আমিও আপনাদের সাথে আছি। আমি খবর নিয়ে জেনেছি সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় এ কাজ চলছে। আমি সরকারি কর্মকর্তা হিসেবে পূর্বে যেভাবে জামালগঞ্জ সম্প্রীতির বন্ধন ছিল এখনও তা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। এখানে বিভিন্ন পেশাজীবী রয়েছেন। আমার সামাজিক সম্প্রীতি অনুষ্ঠান ভালো লেগেছে। তাই এ আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএফিজির নারী অ্যাম্বাসেডর বীণা রানী তালুকদার, পিএফজি সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা খানম, ইয়ুথ মারুফ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাছ মুরাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল আমীন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: