পালানোর সময় সীমান্তে আ ট ক শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

পালানোর সময় সীমান্তে আ ট ক শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন

পালানোর সময় সীমান্তে আ ট ক শ্রীমঙ্গলের এক ইউপি সদস্য

ছবি: নিজস্ব


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পিয়াস দাস (৩৪) নামে এক ইউপি সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য। 

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।

শ্রীঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নম্বর আসামি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে