মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৩:৩৮:৩৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়


মৌলভীবাজারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে হলরুমে মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ ওএসপি (বার) এসজিপি উপ-অধিনায়ক ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জানানো হয়, মৌলভীবাজার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।

সভায় সাংবাদিকরা বিগত সরকারে আমলে যারা বিভিন্নভাবে চাঁদাবাজি, চোরাচালানি, জমি দখল, সরকারকে রাজস্ব বঞ্চিতসহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জনগণের সর্বোচ্চ আস্থা ও বিশ্বাসের ভরসাস্থল সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমেদ, সদস্য সচিব দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বাংলাভিশন ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকশি মিছবাউর রহমান, দৈনিক ইত্তেফাক ও নিউ নেশনের জেলা প্রতিনিধি নজরুর ইসলাম মুহিব, ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, সিনিয়র সাংবাদিক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক যায় যায় দিন জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি জুবায়ের আহমদ, দৈনিক আজকের কাগজ জেলা প্রতিনিধি মুক্তাদির হোসেন, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মামুন তরফদার প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে