ছবি : সংগৃহীত
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮১৭ জনে।
আজ বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুইজন ময়মনসিংহ বিভাগের, আর একজন করে রয়েছেন বরিশাল, খুলনা এবং রংপুর বিভাগের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৯৭ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, খুলনা বিভাগে ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৭ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জৈন্তাবার্তা / রহমান




