অভিনেতা মাসুদ আলী খান মা রা গেছেন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৬ AM

অভিনেতা মাসুদ আলী খান মা রা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১১:০১:৩০ AM

অভিনেতা মাসুদ আলী খান মা রা গেছেন

ছবি : সংগৃহীত


বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনেটে রাজধানীর কলাবাগানে নিজ বাসাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাসুদ আলী খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাকে দেখাশুনার দায়িত্বে থাকা রবিন মন্ডল। তিনি বলেন, ‘আজ বিকেল চারটা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এখন তাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে তা নিশ্চিত করে বলতে পারেননি রবিন মন্ডল। তিনি বলেন, ‘অভিনেতার এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। আগামী ১৩ তারিখে তার দেশে আসার কথা। এখন তিনি কখন বা কবে আসবেন সেটা জানি না। তার সিদ্ধান্তের ওপরই সব নির্ভর করছে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে, মনে হয় সেখানেই তাকে দাফন করা হবে।’

মাসুদ আলী খান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ছিলেন অভিনয় থেকেও দূরে। ১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। এরপর ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

মাসুদ আলী খান নাটক ও সিনেমায় সমান তালে অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

মাসুদ আলী খান অভিনয় ছাড়াও করতেন সরকারি চাকরি। সাবেক এ আমলা সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন তিনি। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,