নিখোঁজের ৬ দিন পর কুলাউড়ার দম্পতি বাঁশখালি থেকে উ দ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নিখোঁজের ৬ দিন পর কুলাউড়ার দম্পতি বাঁশখালি থেকে উ দ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন

নিখোঁজের ৬ দিন পর কুলাউড়ার দম্পতি বাঁশখালি থেকে উ দ্ধার

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর এলাকার বাসিন্দা কুলাউড়া বাজারের ব্যবসায়ী সালাম আহমদ ও তার তার স্ত্রী ফারহানা আক্তার জুলিকে নিখোঁজের ৬ দিন পর চট্রগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করেছে পুলিশ।  তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিখোঁজ দম্পতির লোকেশন নিশ্চিত হয়ে চট্রগ্রাম বাশখালি থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের দিকে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার নিশ্চিত করেছেন। তবে নিখোঁজ দম্পতি কুষ্টিয়া ব্যবসায়িক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা থাকলেও বাঁশ খালিতে কিভাবে গেলো এবং কারা নিয়ে গেলো তার বিস্তারিত দম্পতি থানায় আসার পর জানানো হবে বলে ওসি জানান।

উল্লেখ, কুষ্টিয়ায় এক ব্যবসায়ীক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে কুলাউড়া থেকে রওয়ানা হন সালাম ও তার স্ত্রী ফারহানা আক্তার (২২) পরদিন শনিবার দুপুর পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকেই সালামের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা সেখানেও যায়নি।সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।জিডির প্রেক্ষিতে বাঁশখালি থেকে উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে