ছবি: নিজস্ব
"দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা রনধির দেবনাথ। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শামছুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল প্রশিক্ষিত যুবক আব্দুল বাতেন, আরিফ বাদশা, আকিল মিয়া, যুব সংগঠক নবী হোসেন।
জৈন্তাবার্তা / রহমান




