জুড়ীতে আওয়ামী লীগ নেতা জুবের হাসান জেবলু গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

জুড়ীতে আওয়ামী লীগ নেতা জুবের হাসান জেবলু গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১০:১৩:২৫ পূর্বাহ্ন

জুড়ীতে আওয়ামী লীগ নেতা জুবের হাসান জেবলু গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলুকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম।

গত বুধবার (৩১ অক্টোবর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ষ্টেশন রোড  থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।  পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা আসামিদের  বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে  মামলা দায়ের করেন। এ মামলার আওয়ামী লীগ নেতা যুবের হাসান জেবলুকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামিলীগ নেতা ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলুকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে