সদর উপজেলার আড়াইহাল গ্র্রামে ৪৬ শতক সরকারী জায়গা উ দ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সদর উপজেলার আড়াইহাল গ্র্রামে ৪৬ শতক সরকারী জায়গা উ দ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১২:০৪:৪৮ অপরাহ্ন

সদর উপজেলার আড়াইহাল গ্র্রামে ৪৬ শতক সরকারী জায়গা উ দ্ধার

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের আড়াইহাল গ্র্রামে ৪৬ শতক সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে।

জানা যায় মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের আড়াইহাল গ্র্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত আব্দুল কাদির চৌধুরীর পুত্র কামাল হোসেন চৌধুরী,জামাল হোসেন চৌধুরী,সামাল হোসেন চৌধুরী,রানা হোসেন চৌধুরী গং দীর্ঘদিন ধরে  সদর উপজেলাধীন ২৫ নং জেএল স্থিত মঈনপুর মৌজার ১ নং আর এস খতিয়ানের ৭৫৮ দাগের ২৭ শতক ও ৮৪৫ নং দাগের ১৯ শতক সরকারী ভূমি তাদের মালিকানাধীন ৮৪৬,৮৪৭ ও ৮৪৮ দাগের সাথে অন্তর্ভূক্ত করে বাড়ীর সীমানা প্রাচীর নির্মান করে দখল করেন। এলাকাবাসী ২৮ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে  এ ব্যাপারে অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব৩০ দিনের মধ্যে  অবৈধ দখল ত্যাগ ও সীমানা প্রাচীর অপসারন করার নির্দেশ প্রদান করেন।

নির্দেশের পর প্রায় ৩ বছর অতিবাহিত হয়ে গেলেও কামাল হোসেন চৌধুরী গংরা  যুক্তরাজ্যে অবস্থান করার কারণে সে নির্দেশ কার্যকরী হয়নি। সম্প্রতি এলাকাবাসীর অসুবিধার কথা বিবেচন্ াকরে কামাল হোসেন চৌধুরীগংরা  নিজেরাই সীমানা প্রাচীর ভেঙ্গে জনগণের চলাচলের সুবিধা করে দিয়েছেন। এলাকাবাসী সরকারী জায়গা উদ্ধার হওয়ায় স্বস্তি  প্রকাশ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে