রাজনগরে মজুদ রাখা এমএসের ১৫ বস্তা চাল উ দ্ধা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রাজনগরে মজুদ রাখা এমএসের ১৫ বস্তা চাল উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন

রাজনগরে মজুদ রাখা এমএসের ১৫ বস্তা চাল উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব চাল উদ্ধার করেন।

জানা গেছে, ৩০টাকা কেজি দরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ওএমএস (খোলাবাজারের বিক্রি) করতে ওই চাল বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু তা না করে ওএমএস ডিলার মোঃ রাসেল আহমদ ওই চাল গোপনে অন্যত্র বিক্রির উদ্যোশে তাঁর বাড়িতে মজুদ করেন।বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা বৃহস্পতিবার সকালে অভিযানে চালিয়ে ওই সরকারি চাল উদ্ধার করেন। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া।

সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া জানিয়েছেন, অভিযানের খবর পেয়ে ডিলার মোঃ রাসেল আহমদ পালিয়ে যান তাই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে তারা এই উদ্ধার অভিযান চালান। সেখানে বিক্রির উদ্দেশ্যে সরকারিভাবে গরীবের জন্য ১০টাকার খোলাবাজারের বিক্রির চাল গোপনে বেশি দামে বিক্রির জন্য মজুত করা হয়েছিল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে