ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৫:০৭:৪৬ পূর্বাহ্ন

 ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

ছবি : নিজস্ব


জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী উৎসব’।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসিরের উদ্বোধনী কথা ও ব্যবস্থাপনায়, শাখার সহকারি পরিচালক তৌফিক আহমদ সঞ্চালনায় সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক এম এ কে শাহীন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মামুনুর রশীদ,জসীমউদ্দিন মাসুদ শিশু বিষয়ক কর্মকর্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি এ্যাড.এখলাছুর রহমান। ৬টি প্রতিযোগিতার ১৫০টি পুরস্কার বিতরণ, অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদানসহ,বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান ছিল প্রাণবন্ত।অনুষ্ঠানের সভাপতির সমাপনী কথা  ও ফুলকুঁড়ি সঙ্গীতের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে