শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, ভূট্টা, সূর্যমুখী ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে৷ 

রবিবার(৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আহসান হাবিব। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: